তাঁতিগাছি মোড়ে 10 চাকার বালি বোঝাই লরি পিষে দিলো স্কুটি চালককে
দি নিউজ লায়নঃ নদীয়ার চাকদহ থানার রাউতাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তাঁতিগাছি মোড়ে 34 নম্বর জাতীয় সড়কে বিকাল চারটে নাগাদ এক অজ্ঞাত পরিচয় মাঝবয়সী ভদ্রলোক স্কুটি চালিয়ে শিমুরালি মোড়ের দিকে চাকদার দিকে ফিরছিলেন! প্রত্যক্ষদর্শীরা জানান হঠাৎই পেছন থেকে আসা 10 চাকার বালি বোঝাই লরি তাকে ধাক্কা মারে সজোরে। ঘটনাস্থলে বাঁ চাকার তলায় পড়ে সাথে সাথে মৃত্যু হয় ওই আপাতত অজ্ঞাত পরিচয় মাঝবয়সী ভদ্রলোকের।
এলাকাবাসীর উদ্যোগে লরিটি ধরা সম্ভব হলেও, চালক পলাতক! ঘটনাস্থলে এসে পৌঁছায় চাকদা থানার পুলিশ। বিশেষ সূত্রে জানা যায় ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে ওই মৃতদেহটিকে এবং দেহ শনাক্তকরণের জন্য, ওই স্কুটির নাম্বার দিয়ে, নাম ঠিকানা জানার চেষ্টা করছে চাকদহ থানার পুলিশ।

Post a Comment